বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক নির্দেশনায় রংপুর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আগামী ২৪ জুলাই রোববার বিকাল তিন (৩) টায় রংপুর টাউন হলে অনুষ্ঠিত হবে। বর্ধিত সভায় রংপুর বিভাগের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সমন্বয়ক কমিটির অন্যতম সদস্যগণ উপস্থিত থাকবেন। ওই বিশেষ বর্ধিত সভায় রংপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ এবং ৮ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের সকল সভাপতি / সাধারণ সম্পাদককে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ।