জাতীয় পার্টির সাবেক প্রেসিডেন্ট মরহুম হুসেইন মো: এরশাদ এর ৩য় মৃত্যু বার্ষিকী পালিত হয়।গতকাল বিকাল ৪টায় জাতিয় পার্টি কচুয়া উপজেলা শাখার উদ্যোগে জাতীয় পার্টির সাবেক প্রেসিডেন্ট মরহুম হুসেইন মো: এরশাদ এর ৩য় মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি এসএম নাজমুল হুদা নুর হাদির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তৃতা করেন জাতীয় পার্টির সাধারন সম্পাদক নাজমুল হুদা তাপস, সহসভাপতি মীর মো: পলাশ,সাংগঠানিক সম্পাদক মো: সোহরাব আলী হাওলাদার,মো: হাফিজুর রহমান,মো: এনামুল হক বাচ্চু,শিমুল হাওলাদার ও মো: তরিকুল ইসলাম।