ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির মাধ্যমে রাড়িপাড়া ইউনিয়নের ৮৬ জন হতদরিদ্র পরিবারের মাঝে নিরাপদ বৃষ্টির পানি সংরক্ষণ করে ব্যাবহারের জন্য প্রতিজনকে ১ হাজার লিটারের একটি করে প্লাস্টিকের পানির ট্যাংকি বিনামূল্যে বিতরন করা হয়।বিগত বছরে কচুয়া এপির মাধ্যমে হাজারের বেশি পরিবারের মাঝে এ ধরনের সহায়তা বিতরন করেছে।
গতকাল এ পানির ট্যাংকি বিনামূল্যে বিতরণ করেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল,মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগম,রাড়িপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নাজমা আক্তার,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির ম্যানেজার তপন কুমার মন্ডল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এপির প্রোগ্রাম অফিসার বিপ্লব মন্ডল,কল্লোল বেনজামিন দাস,শিউলি কস্তা,রিপন হালদার,সমর হালদার,পলাস রঞ্জন সরকার প্রমুখ।
সংস্থাটি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে সমাজের হতদরিদ্র পরিবার এবং তাদের শিশুদের সহায়তা করে তাদের জীবন-মানন্নোয়ন এবং দারিদ্রতা দূরীকরনে এ পর্যন্ত অসংখ্য অবদান রেখেছে।বাগেরহাটের কচুয়া এপির পক্ষ থেকে এলাকার হত দরিদ্র পরিবারের মাঝে ইতঃপূর্বে বাছুর সহ গাভী,বকনা বাছুর,চা ও মুদি মালামাল,সেলাই কাজের জন্য সিট কাপড়,সেলুনের কাজের মালামাল,খুদ্রকুটির শিল্পের জন্য বাঁশ ও বেত, উন্নত জাতের হাসঁ,সেলাই মেশিন,সৌর চালিত পিএসএফ,স্বাস্থ্য সম্মত বাথরুম,সবজি ও ধান বীজ, শিশুদের শিক্ষা উপকরণ প্রদান সহ বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি সহ অসংখ্য উন্নয়ন মুখী কাজ করেছে এবং বর্তমানেও অব্যাহত আছে।