খুলনার পাইকগাছায় লতা ইউনিয়নে কৃষকের মাঝে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রী কর্তৃক প্রান্তিক চাষীদের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে এসব বিতরণ করেন ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। ১৫০ কৃষকের প্রত্যেককে ৫কেজি ধান ও ২০কেজি সার প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা এসএম মফিজুর রহমান, ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র বৈদ্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, সহ সভাপতি অমলেন্দু তরফদার, প্রকাশ সরকার, সাংগঠনিক সম্পাদক সোহরাপ হাওলাদার, মহিলা সম্পাদিকা কাকলী রানী বিশ্বাস, আ.লীগনেতা দীনেশ তরফদার, শুভংকর রায়, আজিজ সরদার, গনি সরদার, ইউপি সদস্য পুলকেশ রায়, বাবলু সরদার, স্বপন মন্ডল, বিজন হালদার, আজিজুল বিশ্বাস, কুমারেশ মন্ডল, শওকত হাওলাদার, ফেরদৌস ঢালী, মহিলা সদস্য রীনা পারভিন, বিনতা বিশ্বাস, চম্পা বেগম, ইউপি সচিব জাভেদ ইকবাল, সহকারী সচিব বাশিরুল ইসলাম, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি গৌতম রায়, যুবনেতা হীরামন মন্ডল, ইউনুচ শেখ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিথুন সরকার, ছাত্রনেতা অমৃত লাল সরদার সহ সকল উপকার ভোগী।