'নবীন প্রবীন মিলন মেলায়, চল ফিরে চল ছেলে বেলায়' শ্লোগানকে সামনে রেখে মাদরাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী উপজেলার গোপীনাথপুর দারুস সুন্নাহ মজিদিয়া হাফিজিয়া মাদরাসায় এ অনুষ্ঠান হয়। এতে পবিত্র কোরআনের প্রায় দেড়শত হাফেজের মিলনমেলা হয়েছে। অনুষ্ঠানে মাদরাসাটির প্রতিষ্ঠাতা মোহতামিম হাফেজ মোঃ রফিকুল ইসলাম ফারাজির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা জাপার নেতা নুর আলম যাদু, টুকুরিয়া ইউপি চেয়ারম্যান আতোয়ার রহমান মন্ডল,আবুল কাশেম মন্ডল, প্রতিষ্ঠাতা সদস্য আমিনুর রহমান ফুল বাবু, প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী হাফেজ আতিকুর রহমান, কুমিল্লার হাফেজ রেজাউল করিম রানা, নীলফামারীর হাফেজ আবদুল লতিফ মিয়া, পীরগঞ্জের খালাশপীর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ সাইফুল ইসলাম, বগুড়ার মাওলানা আবদুল মতিন নিজামীসহ আরও অনেকে। হাফেজ হাবিবুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী ১৩২ জন হাফেজ উপস্থিত ছিলেন। ১৯৮৯ সালে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের গোপীনাথপুরে মাদরাসাটি প্রতিষ্ঠিত হওয়ার পর ৩ শতাধিক শিক্ষার্থী হাফেজ হয়েছেন। এবারই প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হলো বলে কর্তৃপক্ষ জানান। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৩ শতাধিক শিক্ষার্থী হাফেজিয়া ও কিতাব বিভাগে পড়ালেখা করছে।