খুলনার পাইকগাছায় জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়াার জিএম মাহবুবুল আলম ঈদ পরবর্তী সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি বুধবার সকাল ১১টায় উপজেলার কপিলমুনি বাজারের ব্যবসায়ী, সুধি ও দলীয় নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। পরে কাঁকড়া সমিতি সাধারণ সম্পাদক বিদ্যুৎ এর পিতার মত্যুতে তার বাসভবনে যেয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। দুপুর আড়াই টায় পাইকগাছা ভ্যান সমিতির শ্রমিকদের সাথে ঈদের শুভেচ্ছা জানান এবং বিকাল ৫টায় চাঁদখালী ইউনিয়নের কাঁটাখালী বাজারের ব্যবসায়ী ও জনসাধারনের সাথে সরকারের উন্নয়ন তুলে ধরে লিফলেট বিতরণ পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলার হরিঢালী ইউনিয়ন আ.লীগের সভাপতি শেখ বেনজির আহমেদ বাচ্চু, প্রভাষক আমিনুল ইসলাম, সাংবাদিক শফিকুল ইসলাম, প্রভাষক মিজানুর রহমান, যুবলীগনেতা মনিরুল ইসলাম, শেখ তৌহিদ হোসেন তাজ, আশরাফুল ইসলাম বাবু, আল আমিন ইসলাম রুস্তম সরদার, রবিউল ইসলাম, শ্রমিকলীগ নেতা হরিপদ মন্ডল, খান শাহজাদা ইসলাম, ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন ও রাসেল সরদার প্রমুখ।