গত ১১ জুলাই খুলনা জেলার দিঘলিয়া উপজেলার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ১নং গজীরহাট ইউনিয়ন শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মোঃ বুলবুল শিকদারের সভাপতিত্বে ও মোঃ আশরাফুল শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আ: কাদের জনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্দিকুর রহমান মিন্টু, মোঃ আনোয়ার হোসেন, মোল্লা আনোয়ার হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী টুটুল। আরো উপস্থিত ছিলেন হাসিবুর রহমান সাদ্দাম, জিসান, মন্টু, মিন্টু, মেহেদী, মনির, নাসির, রাজ্জাক, আশরাফুল মোল্লা, কামরুল, জিল্লুর রহমান, ইনসান,আরিফ, সিহাব প্রমুখ।