কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের পূর্ব আলিয়াবাদ (পাল পাড়া) এক সন্তানের জননী নওশিন আক্তার (২২) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। এই ঘটনা ঘটে বুধবার সকালের দিকে ভাড়ারত বাড়ী নিহত এক সন্তানের জননীর পিতা জসীম উদ্দিনের বাড়ীতে। এ ঘটনায় গতকাল সকালে বাজিতপুর থানার পুলিশ নিহত নওশীনের লাশ সুরত হলের পর কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক ও এলাকাবাসীর সুত্রে জানা গেছে, গত ২ বছর আগে পৌর শহরের চারবাড়ী এলাকার রুমিন মিয়ার ছেলে নোয়াজ মিয়ার সঙ্গে নিহত নওশিন আক্তারের প্রনয়ের সম্পর্কে তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। নিহত নওশিন আক্তারের ১০ মাসের একটি পুত্র সন্তান রয়েছে। তার স্বামী নোয়াজ মিয়া নেশাগ্রস্ত অবস্থায় প্রায় সময়ই শশুর জমীর উদ্দিনকে টাকার জন্য চাপ প্রয়োগ করত। গত কিছুদিন আগে জামাতাকে শশুর ২০ হাজার টাকা দিয়েছিল। গত কয়েকদিন ধরে নিহত নওশিনকে তার স্বামী নোয়াজ আবার টাকার জন্য চাপ প্রয়োগ করলে তাদের মধ্যে সাংসারিক ঝগড়া হয়েছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে। তবে এক সন্তানের জননী নিহত নওশিন কে বালিশ চাপা দিয়ে মেরে ঘরের ধর্ণার মধ্যে উড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় মেরে ফেলেছে কি না এই নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নিহতের বাবা মোঃ জসিম উদ্দিন এই প্রতিবেদক কে বুধবার বলেন, তার জামাতা নোয়াজ মিয়া তার মেয়ে নওশিন কে মেরে ফেলেছে বলে তিনি দাবি করেন। এর ব্যাপারে বাজিতপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। বাজিতপুর থানার ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে বাজিতপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।