বাগেরহাটের মোল্লাহাটে চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম পুনর্মিলনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ওই বিদ্যালয়ের সকল প্রাক্তন ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় নিজস্ব মাঠে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছান।
চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এস, এম নাসির উদ্দিন মহিদের সভাপতিত্বে ও আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য শেখ আবদুর রহিম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এম,ডি আল আমিন, অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, সাংগঠনিক সম্পাদক বিআরডিবির চেয়ারম্যান মোঃ হাসান মোল্লা হায়দার, প্রচার সম্পাদক এস,এম নাসির উদ্দিন, প্রকোশলী এম আজাদুল হক, সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সদস্য প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, মোল্লা মিজানুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, যুগ্মসাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন ও প্রচার সম্পাদক এস,এম, মিজানুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, মোঃ সফিকুল ইসলাম (সাবেক ভিপি), শিকদার কামাল হোসেন ও ইলিয়াস সরদার।
অনুষ্ঠান মনিটরিং করেন মিয়া মোঃ আমির সোহেল, মোঃ রমজান শেখ, লাভিব হোসেন মিথুন, মেহেদী হাসান সজল, মহিদুল ইসলাম মিয়া, মোঃ পলাশ শেখ, চয়ন মন্ডল কচি, ডাঃ আমিনুল ইসলাম, রেজওয়ান মোল্লা ও প্রান্ত শিকদার।