খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদী বলেছেন, পদ্মা সেতু আমাদের সক্ষমতার প্রতীক। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারনেই সপ্নের পদ্মা সেতু আজ বাস্তবে রুপ নিয়েছে। তিনি বলেন, পদ্মা সেতু দক্ষিণ পশ্চিমাঞ্চালের মানুষের যোগাযোগের এক অন্যতম মাধ্যম। বঙ্গবন্ধু কন্যা যা বলেন বাস্তবে তাই করেন। (শনিবার ৯ জুলাই) বেলা সাড়ে ১১ টায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পূর্ব রূপসা মাহেন্দ্র স্ট্যান্ড চত্ত্বরে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদী'র পক্ষ থেকে খুলনা জেলা অটোরিকশা ও অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন এবং রূপসা বাগেরহাট অটোরিকশা ও অটো টেম্পু মাহেন্দ্র মালিক সমিতির আয়োজিত শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জুম কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ-সব কথা বলে। খুলনা জেলা মাহেন্দ্র শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে ও রূপসা বাগেরহাট মাহেন্দ্র মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মামুন শেখের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও অধ্যক্ষ ফ, ম আবদুস সালাম, নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল, এমপি'র প্রধান সমন্বয়কারী মো. নোমান ওসমানী রিচি। এ-সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে, মো. আক্তার ফারুক, আবদুস সাত্তার শেখ, নাজির শেখ, মেহেদী হাসান, কামরুল ইসলাম, প্রশান্ত কুমার দে, আব্দুল্লাহ আল-মামুন, মঈন উদ্দিন, সামছুল আলম বাবু, রিয়াজ শেখ, শাহারিয়ার ইমন, কবির শেখ, মো. রাসেল শেখ, হানিফুর রহমান হিরোন, মো. আনোয়ার হোসেন, মো. সোহেল খান।