শুক্রবার (৮জুলাই) বিকাল ৫ টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটের আট্টাকী মেগনিশতলা নামক ¯’ানে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের এক আরোহী। নিহত মোটরসাইকেল চালক আবুল কালাম আজাদ (৩০)। তিনি গোপালগঞ্জের মুনসুর শেখের ছেলে। আহত মোটরসাইকেল আরোহী মিলন শেখ (৩২)। তারা মোটরসাইকেল যোগে খুলনা যা”িছলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা অজ্ঞাত একটি বাস ঢাকার দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। এতে আবুল কালাম আজাদ ঘটনা¯’লেই নিহত হন। গুরুতর আহত মিলন শেখকে উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটির চালক পালিয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবুল হাসান জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনা¯’লে গিয়ে পরি¯ি’তি নিয়ন্ত্রণে আনে।