কচুয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সেখ ছাব্বির হোসেনের মা মিসেস মনোয়ারা রাকিব (৭৪) গত ৭ জুলাই ভোর রাতে ঢাকা নিজস্ব বাসায় বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরন করেন(ইন্নালিল্লাহে---রাজেউন)। মরহুমার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট -২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড: মীর শওকাত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সাংগঠানিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু,কচুয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম,সাধারন সম্পাদক এসএম আবু বক্কার সিদ্দিক, উপজেলা যুবলীগের আহ্বায়ক শেখ মনিরুজ্জামান ঝুমুর সহ উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগি সংগঠনের সভাপতি সম্পাদকবৃন্দ। মরহুমাকে তার বাবার বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাপন করা হয়।