কচুয়ায় ১ মাদক ব্যাবসায়ী মোঃ জুয়েল শিকদার (৩৫)কে আটক করেছে কচুয়া থানা পুলিশ। কচুয়া থানা পুলিশ জানায় যে, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলামের নেতৃতে এসআই সৈয়দ মাসনূন আলম, এসআই সেলিম মহালদার, এসআই অসিত মন্ডল, এএসআই েেমহেদীা সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গত দিন রাত ১০টা ৩০ মিনিটে কচুয়া থানাধীন সাইনবোর্ড খলিশাখালী গ্রামাস্থ সজিব চন্দ্র কর এর মাছের ঘেরের পাশে ঋষি বাড়ী হতে নরেন্দ্রপুর গামী পাকা রাস্তার উপর থেকে এ মাদক ব্যবসায়ীকে মাদক(ইয়াবা) বিক্রি সময় হাতে নাতে আটক করে। আটকের পর তাকে তল্লাশী করলে তার নিকট থেকে ১০পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ সালের ৩৬(১) এর ১০(ক) ধারায় অপরাধ করায় আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন জন্য মামলা করেন। আটককৃত মাদক ব্যাবসায়ী মোঃ জুয়েল শিকদার কচুয়া উপজেলার -ভান্ডারখোলা গ্রামের -তুরাব আলী শিকদারের পুত্র।