কচুয়ায় উপজেলার কচুয়া সদর ইউনিয়নে ৩য় ধাপে টিসিবির পন্য বিতরণ অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা পরিষদ চত্তরে শান্তিশৃংখলা পরিবেশে মেসার্স সবুরা এন্টারপ্রাইজ এ টিসিবির পন্য বিতরণ করেন।এদিন কচুয়া সদর ইউনিয়নের ৬৮৩ জন কার্ড হোল্ডারের প্রতি জনের নিকট থেকে ৪০৫ টাকার বিনিময়ে ২ কেজি সোয়াবিন তৈল, ১ কেজি চিনি ও ২ কেজি মুসুরির ডাল বিতরণ করা হয়। টিসিবির এ পন্য বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যাননাজমা সরোয়ার, কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ সহ পরিষদের সকল ইউপি সদস্য ও মহিলা সদস্যা বৃন্দ।
এছাড়া গজালিয়া ইউনিয়ন পরিষদের ১০০৪ জন কার্ড হোল্ডারকে, ধোপাখালী ইউনিয়ন পরিষদের ৬৩৬ জন কার্ড হোল্ডারকে মঘিয়া ইউনিয়ন পরিষদেও ৯০৫ জন কার্ড হোল্ডারকে শান্তিশৃংখলা পরিবেশে টিসিবির পন্য বিতরণ করা হয়।