দাকোপের তিলডাঙ্গায় ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টে বারুইখালী ফুটবল একাদশ ১-০ গোলে মশামারী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে।
তিলডাঙ্গা কাছারি পাড়া যুব সংঘ আয়োজিত ৮ দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকালে তিলডাঙ্গা সার্বজনীন রাধা গোবিন্দ মন্দির মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরন করেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন। টুর্ণামেন্ট আয়োজক কমিটির সভাপতি অর্ধেন্দু বাছাড়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সদস্য কালিদাস সরদার, পানখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার সরদার, তিলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিত্যরঞ্জন কবিরাজ। উপস্থিত ছিলেন যুবলীগনেতা তন্ময় সরকার, রতন কুমার মন্ডল, আরাফাত আজাদ, শান্ত মিস্ত্রি পাবক, সুরঞ্জন মন্ডল, মিঠুন সরদার, বিপ্লব সাহা, সোহাগ শেখ, পুষ্পেন সরকার, লিটন সরদার, রাহুল রায়, সুদিপ্ত রায়, জগদীশ মন্ডল, সঞ্জু সরদার, শেখ সাইফুদ্দিন বাবলা, শংকর মন্ডল, ত্রিদীপ সরদার, মনি শংকর বর্মন প্রমুখ। খেলায় চ্যাম্পিয়ান বারুইখালী ফুটবল একাদশকে ২৪ ইঞ্চি এবং রানার্সআপ দলকে ২২ ইঞ্চি কালার মনিটর পুরুস্কার দেওয়া হয়।