পবিত্র ঈদের আনন্দ সবার মাঝে বিলিয়ে দিতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ্য আদিবাসীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদপূর্ব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ উপহার বিতরণ করা হয়।
সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থ্য ইউনিয়নের মাঝে ২নং দুর্গাপুর ইউনিয়নও একটি। বন্যা পরবর্তি নানাবিধ সমস্যা কাটিয়ে ওঠা এবং আসন্ন ঈদুল আযহা’কে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী দেশের অসহায়দের ঈদ খাদ্য সামগ্রী পাঠিয়েছেন। এতে ওই ইউনিয়নে ক্ষতিগ্রস্থ প্রায় একশত আদিবাসী পরিবারের মাঝে এই সামগ্রী বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান। এ সময় উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা যুবলীগ সহ-সভাপতি সুমন চৌধুরী, কবি দুনিয়া মামুন, ইউপি সদস্য হৃদয় হাসান, আবদুল কুদ্দুস সহ স্থানীয় গন্যমান ব্যক্তিগন উপস্থিত ছিলেন।