কচুয়ায় উপজেলা যুব মহিলালীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। উপজেলা যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে কেকঁ কাটা,র্যালী ও এক আলোচনা সভা গতকাল বিকাল ৪ টায় কচুয়া উপজেলা আওয়ামী লীগ অফিসে অনুষ্ঠিত হয়।আলোচনা সভার পূর্বে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে একটি র্যলী বের হয়ে কচুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার অফিসে এসে শেষ হয়।উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম। উপজেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক তানিয়া আক্তারের সঞ্চালনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও কচুয়া উজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, যুগ্ম সাধারন সম্পাদক আওয়ামী লীগ শিকদার কামরুল হাসান কচি,মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজল রানী মন্ডল, যুবমহিলা আওয়ালীগের সভাপতি তানিয়া আক্তার নাহার, সেচ্ছাসেবক লীগের সভাপতি সেখ সুমন, তাতীঁলীগের আহ্বায়ক সেখ সিরাজুল ইসলাম সহ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।