কচুয়ায় এক দরিদ্র ভ্রান চালককে ভ্যান গাড়ী দিলেন শেখ সারহান নাসের তন্ময় এমপি। তিনি গতকাল দুপুর ১টায় কচুয়া উপজেলা পরিষদ চত্তরে দরিদ্্র মৃত: সান্ত মৃধার পুত্র দিপঙ্কর মৃধা কে ১টি নতুন ভ্যান গাড়ী ক্রয় করে দিলেন। উল্লেখ্য(গত ৪ জুলাই গ্রামীন ব্যাংক থেকে ঋণ করে দিপঙ্কর মৃধা ১টি ভ্যান গাড়ী ক্রয় করেন। ভ্যান গাড়ীটিতে লোক নিয়ে সাইনবোর্ড বাজারে যায়। সাইনবোর্ড বাজারে প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে অন্য পাসেঞ্জারের অপেক্ষা করছিল এমন সময় দুই জন লোক বাগেরহাট যাবার জন্য তার গাড়ীটিকে বেছে নায়।বাগেরহাট শহরে লোক দুটো নেমে পান ক্রয় করে আনার কথা বলে ভ্যান চালককে পাঠিয়ে দেয়, ভ্যান চালক পান আনতে গেলে ঐ লোক দুটো ভ্যান গাড়িটিকে নিয়ে পালিয়ে যায়।বিষয়টি বিভিন্ন মিডিয়ায় প্রচার হলে, বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর দৃস্টি গোচরে আসে, তিনি তাৎক্ষনিক কচুয়া টাকা পঠিয়ে দিয়ে ১টি নতুন ভ্যান গাড়ী ক্রয় করে দিতে বলেন। গতকাল দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান নাজমা সররোয়ার ১টি নতুন ভ্যান গাড়ী ক্রয় করে দরিদ্র দিপঙ্কর মৃধাকে প্রদান করেন।এসময় অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এসএম আবু বক্কার সিদ্দিক সহ সহ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।