কচুয়া উপজেলার বিভিন্ন খালে কারেন্ট জাল, ভোটা ও পাটা দিয়ে প্রাকৃতিক মা মাছ নিধন করার কারনে,প্রাকৃতিক মাছের বংশ বিস্তারে বাধা হয়।এ কারণে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে কচুযা উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন খাল থেকে এ জাতিয় কারেন্ট জাল, ভোটা ও পাটা উঠিয়ে উপজেলা পরিষদ চত্তরে এনে পুড়িয়ে দেন।