নাসিরনগরে বাঁেশর সাকোঁ থেকে পড়ে খালের পানিতে ডুবে জিহাদ (১১) ও তাজিন (৭) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবাবার সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের মাছমা গ্রামে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আজাহারুল হক ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলা মাছমা গ্রামের মকবুল হোসেনের ছেলে জিহাদ হোসেন ও মেয়ে তাজিন বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে স্থানীয় মসজিদে আরবি পড়তে যায়। ছুটি শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে বাশেঁর সাকোঁ পার হওয়ার সময় পা পিছলে খালে পড়ে যায় বোন তাজিমা তাকে বাচাঁতে গিয়ে ঝাঁপ দেয় ভাই জিয়া। কিন্তু পানির তীব্র ¯্রােতের কারণে দুজনই তলিয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা উদ্ধার করে দইু জনকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।