কচুয়া উপজেলার চরকাঠালিয়া গ্রামে এক স্কুল শিক্ষক ইয়াসিন উদ্দিন সেখের বিরুদ্ধে প্রতিবেশির জায়গা অবৈধ দখলের অভিযোগ করেছেন মো; হানিফ শিকদার নামেএক ব্যাক্তি। তিনি সাংবাদিকদের জানান, চাকরীর সুবাদে আমি বাড়িতে না থাকায় দীর্ঘদিন ধরে ইয়াসিন আমার সাজানো বাড়ি দখলের পায়তারা করে আসছে এবং বিভিন্ন সময় আমাকে হুমকি দেয়। ডিসি আরের জমি বলে আমার ক্রয়কৃত জমি দখলের নানারকম ফন্দি করে যাচ্ছে। বিষয়টি টের পেয়ে আমি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি নিষেধাক্কা মামলা দায়ের করি সে মামলা চলমান থাকা অবস্থায় সে আদালতের নির্দেশের কোন তোয়াক্কা না করে এ ঘটনা ঘটায়। ওই ইয়াসিন শেখ সোমবার ভোর বেলা অবৈধ দখলের উদ্দেশ্যে ভাড়াটিয়া বাহিনী নিয়ে আমার বাড়িতে চড়াও হয়। আমার বাড়ির গড়া-বেড়া কেটে মুল্যবান গাছ পালা উপড়ে ফেলে, টিনের বেড়া খুলে নিয়ে যায় এভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। আমার বাড়ি থেকে বেড় হওয়ার পথে বেড়া দিয়ে চলাচলের বন্ধ করে দেয়।
খবর পেয়ে আমি কচুয়া উপজেলা র্নিবাহী অফিসার মহোদয়কে, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যাক্তি র্বগকে বিষয়টি জানাই। সে থেকে আমি আমার পরিবারের সদস্যরা র্কাযত বন্দীহয়ে অমানবিক জীবন যাপন করছি। এ ব্যাপারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইয়াসীন উদ্দিন জানান যে, আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, এ জমি আমার। আমি ডিসিআর কেটে এ জমি ভোগ দখল করে আসছি।