খুলনার ডুমুরিয়ার তেলিগাতী নদীতে আকস্মিক ভাবে একটি কুমিরের বিচরণ দেখা দিয়েছে।এতে নদী ব্যবহারকারি তীরবর্তী বসবাসকারি সাধারণ মানুষ,নদীতে মাছ শিকারী জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে,উপজেলা শোভনা ইউনিয়নের জিয়েলতলা বাদুর গাছা গ্রামের মধ্যে দিয়ে বয়ে যাওয়া তেলিগাতি নদীতে গত মঙ্গলবার বিকেল হতে ৭'-৮' লম্বা একটি কুমির ভাসতে দেখা যাচ্ছে। নদীতে কুমির ভাসতে দেখে নদীর তীরবর্তি বসবাসকারী সাধারণ মানুষ যারা প্রতিনিয়ন নদীতে নেমে গোসল করে,সাতার কাটে এবং মৎস্যজীবি জেলে সম্প্রদায় যারা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে তাদের মধ্যে বিরাজ করছে আতংক। তারা ভয়ে কেউ নদীতে নামতে সাহস পাচ্ছেনা। বিষয়টি নিশ্চিত করে স্হানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্যে জানান,মঙ্গলবার বিকেল থেকে কুমিরটি নদীতে অবস্হান করছে। শত শত উৎসুক মানুষ কুমিরটি দেখতে নদীর পাড়ে ভীড় জমাচ্ছে। এ ব্যাপারে নদীতে মাছ ধরা মৎস্যজীবি এবং গোসল করতে নামা সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে।তিনি আরো বলেন,বিষয়টি তিনি উপজেলা প্রশাসনকে অবহিত করেছেন।