খুলনার পাইকগাছায় রবিন বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তিকে গাঁজাসহ থানা পুলিশ আটক করেছেন। সে উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর মালোপাড়ার বাসিন্দা পুলিশর এস আই তাকবীর হোসাইন জানান, গোপণ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে বোয়ালিয়া ব্রিজের পূর্বপাড়ের দক্ষিণ পাশের সিঁড়ির নিচে ইটের সোলিং রাস্তার উপর থেকে ৬শ গ্রাম গাঁজাসহ রবিনকে আটক করা হয়। অভিযানে এএসআই সাইফুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স ছিল। ওসি মো. জিয়াউর রহমান জিয়া জানান, আটক ব্যক্তির নামে থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে, যার নং-৭। বুধবার আদালতে প্রেরণ করা হয়।