খুলনার পাইকগাছায় বুধবার সকালে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. মৌলুদা খাতুনের সভাপতিত্বে বৃক্ষরোপণ অভিযানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গাছের চারা রোপণ করেন সহকারী কমিশনার (ভূমি) এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আলতাফ হোসেন, আনসার কমান্ডার আবু হানিফ, মো. হারুনার রশিদ, মো. রোকনুজ্জামান, ইউনিয়ন লিডার মো. ফয়সাল হোসেন, ওয়ার্ড লিডার মো. মিজানুর রহমান, কৃষ্ণা চক্রবর্তী, মনা সানা, সুদিপ্তি বিশ্বাস ও ভিডিপি সদস্য মো. আবদুস সামাদ গাজী প্রমুখ।