বাগেরহাটের মোল্লাহাটে ২০২১-২২ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদেরকে বৈধ জাল প্রদান করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ৪০জন জেলেকে এ বৈধ জাল প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে ওই জাল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুস সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, শিক্ষা সুপারভাইজার রাম পদ বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান প্রমূখ।
উল্লেখ্য, অবৈধ (কারেন্ট/চায়না) জাল ব্যবহার রোধ ও বৈধ জাল ব্যবহারের উদ্দেশ্য সরকারের পক্ষ হতে এ জাল প্রদান করা হয়।