কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মোরশেদা খাতুন এর সভাপতিত্বে গত ১৬ জুন বিকালে বিআরডিবির অধীনে জীবিকায়ন শিল্প পল্লী ২৪ জন উদ্যোক্তাদের মাঝে ৪৮ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়। জানা যায় এ শিল্পকে বাচানোর জন্য প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণের অংশ। সেই হিসাবে তাদেরকে ঋণ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বি আর ডি পির উপ-পরিচলক মোঃ জহিরুল হক মৃধা, উপজেলা চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, বাজিতপুর পল্লী উন্নয়ন কর্মকর্তা ফারসীন সুলতানা, জাইকা প্রজেক্টের সমন্বয়ক রোজি পারভীন, হিসাবরক্ষক কর্মকর্তা মোঃ নয়ন মিয়া।