তেরখাদা উপজেলার এসডিএফ সমিতির অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে খুলনা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগীরা। যার নং জিআর ৮৫।
দাখিলকৃত মামলার বিবরণ থেকে জানা যায়, উপজেলার ৩নং ছাগলাদহ ইউনিয়নের পাতলে ডাঙ্গা এসডিএফ সমিতির পক্ষ থেকে করোনা উপলক্ষে সমিতির ৮৮ জন সদস্যের নামে মাথাপিছু ৫ হাজার টাকা করে বরাদ্দ হয়। কিক্ত ওই টাকা সমিতির দলনেত্রী হাজেরা বেগম, সাবেক দলনেত্রী রওশনারা বেগমসহ মোট ১০ জন মিলে সুকৌশলে আত্মসাৎ করে। উল্লেখ্য বিকাশ একাউন্টের মাধ্যমে ওই অনুদানের টাকা দেওয়া হয়। কিন্তু ঐ প্রতারক দলনেত্রীসহ ১০ জন আসামি সুকৌশলে বিকাশ নম্বর গুলো নিজেদের ও স্ব স্ব আত্মীয় স্বজনদের নাম্বার ব্যবহার করে টাকা আত্মসাৎ করে।
ক্ষতিগ্রস্থ মিনা বেগম নামে এক সদস্য বলেন, অনুদানের টাকার বিষয়ে ওই দলনেত্রীদের নিকট জানতে চাইলে তারা তেমন কিছু না বলে বরং বিভিন্ন প্রকার হুমকি ধামকি ও মিথ্যা মামলা হামলার ভয় দেখান। তাই আমরা কোন উপায় না পেয়ে খুলনা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে একটি মামলা দায়ের করি। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে বলে জানা যায়।
অভিযোগের বিষয়ে আসামীপক্ষের রওশনারা বেগমের নিকট মোবাইল ফোনে জানতে চাইলে তিনি জানান, অভিযোগটি মিথ্যা। যারা মামলা দায়ের করেছেন তারা আমাদের সমিতির সদস্যই নয়। অনুদানের টাকা আর কিছুদিনের মধ্যেই সদস্যদের একাউন্টে ঢুকে যাবে।