ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে ঈদ সামগ্রী নিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক অর্থ সম্পাদক আলহাজ¦ মোঃ নাজির মিয়া। তিনি মঙ্গলবার সকালে নাসিরনগর সদরের নিজ বাসভবনে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করেন। এ সময় সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে মুড়ি,চিড়া,গুড়,সেমাই,চিনি,দুধ,কিসমিস,সেমাই,সাবান তুলে দেন। বিতরণ করার সময় কৃষকলীগের কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য রুমা আক্তার, নাসিরনগর সদর ইউপি‘র সাবেক চেয়ারম্যান শেখ আবদুল আহাদ,জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হরিপদ ভৌমিক,উপজেলা কৃষক লীগের সদস্য সচিব নুরে আলম,এম এ কাসেম,গোলাম মোহাম্মদ তারেক,কৃষকলীগ নেতা বাচ্চু মিয়া তালুকদারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় কেন্দ্রীয় কৃষকলীগ নেতা আলহাজ¦ মোঃ নাজির মিয়া বলেন,বযন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থেকে ব্যক্তিগতভাবে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ্আপাদত বন্যার্ত ৭০০ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে। যতদিন এই বন্যা দূর্যোগ থাকবে ততদিনই আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে। তাই আশা করি সমাজের বিত্তবান মানুষ যার যার সামর্থ্য অনুয়াযী এই বন্যা পরিস্থিতি মোকাবেলায় জনগনের পাশে এগিয়ে আসবেন।