দিঘলিয়ায় ১২ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে দিঘলিয়ার কামারগাতী পুলিশ ফাঁড়ির পুলিশ। ওই পুলিশ ফাঁড়ির আইসি এসআই মোঃ রাজু হোসেন বলেন গত ২ জুলাই শনিবার বেলা ১১ টার দিকে ইয়াবা ট্যাবলেট মোটরসাইকেল যোগে বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই উত্তম, শিমুল সহ পুলিশের একটি টিম কামারগাতী বাজারোস্থ আশিক এন্টারপ্রাইজের সামনে থেকে কালো রঙের একটি মোটরসাইকেলের ডান পাশের সাইড কভার থেকে সাদা পলিথিন দিয়ে মোড়ানো একটা প্যাকেট থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এ সময় মোটরসাইকেল আরোহী রাধামাধবপুর এলাকার বাসিন্দা চান্দু মোল্লার পুত্র মিশোর মোল্লা (২৮) ও হাফিজুর খাঁর পুত্র মিজান খাঁ (২২) কে আটক করে। পরে আটককৃত আসামীদের মোটরসাইকেল ও জব্দকৃত ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে দিঘলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-২ তাং ২/৭/২২ ইং।