ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আইরিন পারভীন (৫৪) ৩জুলাই রোববার বিকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন- (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন) মরহুমার জানাযা ৪জুলাই সোমবার সকাল ১১টায় জানাযা শেষে সন্ধারই পারিবারিক কবর স্থানে মহুমার লাশ দাফন করা হয়। মৃত্যু কালে তিনি স্বামী, দুই কন্যা সন্তান-বন্ধুবান্ধব সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেন - উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ.লীগ সভাপতি ও অধ্যক্ষ সইদুল হক, মেয়র মোস্তাফিজুর রহমান, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, জাপা নেতা এজেড সুলতান আহম্মেদ ও আবু তাহের, আ.লীগ নেতা আনিসুর রহমান বাকি,সাবেক আ.লীগ সহ-সভাপতি শফিকুল ইসলাম আলম, চেয়ারম্যান পদপ্রার্থী আঃবারি, উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দিন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মনজুর আলম,জাহিদ হোসেন ও এম,এ জাহিদ ইবনে সুলতান, রাণীশংকৈল প্রেসক্লাব, শিক্ষক সহ সকল আত্মীয় স্বজন গভীর ভাবে শোক প্রকাশ করেন। বিএমএস বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলী তার সহর্ধমিনীকে হারিয়ে ব্যাকুল হয়ে কান্নাজড়িত কন্ঠে বলেন- আমার স্ত্রীকে সবাই ক্ষমা করবেন এং তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাত বাসি করেন। পরিশেষে দেশ ও জাতীর কল্যাণেকাবা থেকে সরাসরি ইন্টানেটের মাধ্যমে মোনাজাত করেন হাফেজ শহিদুল্লাহ।