নীলফামারীর সৈয়দপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ৪ জুলাই সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি ওই মানববন্ধন চলে। এ সময় বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিযয়ক সম্পাদক শফিকুল ইসলাম মোমিন,সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি আজিজুল হক,দপ্তর সম্পাদক মাহবুবা হক,মহিলা বিষয়ক সম্পাদক রমিহা দিলশাদ,সাধারণ সম্পাদক মোকলেছুর হক কুসুম, নান্নুসহ অনেকে।
এ সময় তারা বলেন,সুশাসন,সুবিচার,সাম্য,ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষে তাদের মানববন্ধন। সাথে সাভারের আশুলিয়ায় শিক্ষক হত্যার সুষ্ঠু বিচার ও শাস্তি দাবি করেন। নড়াইলে শিক্ষককে নির্যাতন ও অপমানের বিচার দাবি। দ্রব্যমুল্য উর্দ্ধগতি রোধে সিন্ডিকেট দমন, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে মুল্য নির্ধারণ, বন্যা কবলিত অসহায় মানুষের আর্থিক সাহায্য ও পুনর্বাসন।
২০ হাজার টাকা ন্যুনতম জাতীয় মজুরী প্রদান।
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ অন্যায়ের বিপক্ষে কথা বলে। সরকারের ভুলত্রুটি দেখিয়ে দেয়। নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কাজ করে।