বাগেরহাটের মোরেলগঞ্জে ১ কেজি গাঁজা, ১৮ পিচ ইয়বা ও একটি মোটরসাইকেলসহ সিরাজ শেখ(৩৪) নামে এক যুবক গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ১০টার দিকে এস আই মো: মোশারফ হোসেনের অভিযানে সেরেস্তাদার বাড়ি এলাকা থেকে সিরাজ (৩৪) গ্রেফতার করে। সে বাদুরতলা গ্রামের মো. আলী আকাববর এর ছেলে।
এ সম্পর্কে থানার ওসি (তদন্ত) শাহজাহান আহমেদ বলেন, সিরাজ শেখ একজন পেশাদার মাদক বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।