সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ১ শ কেজি অবৈধ চিংড়ি মাছ সহ ১ টি নৌকা আটক করেছে। জানা গেছে রোববার রাত ১ টার দিকে নাটুয়া ভারানী এলাকা থেকে এ সকল মাছ সহ নৌকা আটক করা হয়। আটককৃত চিংড়ি মাছ বিজ্ঞ কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতের নির্দেশক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান বলেন, আটক চিংড়ি মাছ ও নৌকার ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সুন্দরবনের সম্পদ রক্ষায় প্রতিনিয়ত স্টেশনের আওতাধীন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।