ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা থেকে শনিবার সকাল সাড়ে ৬ টার সময় ১শ কেজি গাঁজা ও দুই মাদক কারবারিকে আটক করেছে আশুগঞ্জ থানা পুলিশ।
আশুগঞ্জ থানার পরিদর্শক ওসি তদন্ত সজন পাল জানান গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা নিয়া ১ টি প্রাইভেটকার ঢাকার উদ্দেশ্য রওনা হয়েছে। এ সংবাদের ভিত্তিতে রোববার ভোর সাড়ে ৬ টার সময় এস আই মোঃ শওকত উসমান সঙ্গীয় ফোর্স নিয়ে তল্লাশী চৌকি স্থাপন করেন।
এসময় প্রাইভেটকারটিকে সন্দেহ হলে তল্লাশী করে ১শ কেজি গাঁজা পাওয়া যায়। তখন গাঁজা এবং ড্রাইভার ও গাড়িতে থাকা একজন মোট ২ জনকে আটক করে আশুগঞ্জ থানায় আসা হয়।
আসামীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে