বাগেরহাটের শরণখোলা ছবিযুক্ত নতুন ভোটার তালিকা হালনাগাদ রেজিষ্ট্রেশন কার্যক্রম শুক্রবার সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার ৪ টি ইউনিয়নে ৮ হাজার ৯ শত ৩১ জন নারী পুরুষ রেজিষ্ট্রেশন করেছে। এর মধ্যে শুক্রবার শেষ দিন ৬২৭ জন নারী পুরুষ রেজিষ্ট্রেশন করেছে। ঐ দিন ভোটার হালনাগাদের জন্য রেজিষ্ট্রেশন করতে আসা নারী পুরুষের ভীরে ছবি তোলার কাজ শেষ হয় প্রায় রাত ১১ টায়। বিকালে এ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর ই আলম ছিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার রঞ্জন সরকার।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, গত ২০ মে /২২ থেকে ১০ জুন পর্যন্ত ৯ জন সুপারভাইজার ও ৪৫ জন তথ্য সংগ্রহকারী বাড়িতে বাড়িতে গিয়ে ফরম পুরণ করেন। গত ১০ জুন/২২ তারিখ থেকে ছবি ও রেজিষ্ট্রেশনের কাজ শুরু হয়। উপজেলার ধানসাগর ইউনিয়নে ১৭৯৭ জনের রেজিষ্ট্রেশন করা হয়েছে। তার মধ্যে পুরুষ ৯৩৭ জন মহিলা ৮৬০ জন। খোন্তাকাটা ইউনিয়নে ২১৪৭ জন। তার মধ্যে পুরুষ ১১০৫ জন মহিলা ১০৪২ জন। রায়েন্দা ইউনিয়নে ২৩৭২ জন। তার মধ্যে পুরুষ ১২৩৬ জন মহিলা ১১৩৬ জন। সাউথখালী ইউনিয়নে মোট ১৯৮৮ জন। তার মধ্যে পুরুষ ৯১০ জন মহিলা ১০৭৮ জন।
উপজেলা নির্বাচন অফিসার রঞ্জন সরকার বলেন ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি /২২ সম্পন্ন করতে তথ্য সংগ্রহকারী শিক্ষকবৃন্দ বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে ছবি ও রেজিষ্ট্রেশনের কাজ সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। এ কাজে যারা সার্বিক সহোযোগিতায় করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান।