কয়রায় মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ৩নং কয়রা গ্রামের মৃত নওয়াব আলী গাজীর পুত্র আবদুল আজিজ গাজী। ২ জুলাই বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য তিনি বলেন, গত ৩০ জুন সংবাদ সম্মেলনের মাধ্যমে কযরার ৪নং কয়রা গ্রামের সুভাষ চন্দ্র সরদার আমাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা ভিত্তীহিন ও বানোয়াট। প্রকৃত ঘটনা হলো যে ৪নং কয়রা গ্রামের কয়রা মৌজায় জৈনক নিত্যলাল সরদারের স্ত্রী মালতি রানী সরদারের কন্টেস্টিং ডিক্রি বুনিয়াদে এবং সরকারের অর্পিত সম্পত্তি বাৎসরিক ইজারা প্রদান পুর্বক ওই জমি দির্ঘ ৩০/৩৫ বছর শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছি আমি সহ আমার গংরা। ঐ সম্পত্তি থেকে আমাদেরকে বেদখল করতে সুভাষ গংরা ভুয়াকাগজপত্র তৈরি করে নানাবিধ ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। উক্তজমি আত্মসাতে দুরভিসন্ধি সমস্ত ষড়যন্ত্র আদালতে আসায় সর্বোচ্ছ আদালত পর্যন্ত সুভাষদের কাগজপত্র অবৈধ ও জালজালিয়াতি প্রমানিত হওয়ায় সকল ক্ষেত্রে পরাজিত হয়েছে। এই বিষয়কে কেন্দ্র করে সুভাষ সরদার গত ১৬ জুন আবুল কালাম গংরা জবরদখল করতে গেলে তাতে বাধাদিলে তাকে হত্যা ও মেরে ফেলার হুমকি দিচ্ছে এমন অভিযোগ করেছে। এ ধরনের তথ্য আদৌও সত্য নয়। এমন কোন ঘটনাই ঘটেনি। আমাদেরকে হয়রানী করার উদ্দেশ্য মিথ্যা অপ্রচারে লিপ্ত রয়েছে সুভাষ সরদার গংরা। সংবাদ সম্মেলন মাধ্যমে প্রকৃত ঘটনাটি উৎঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।