খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্দ্ধগতিতে দেশের মানুষ আজ দিশেহারা। বর্তমান সরকার সস্তা জনপ্রিয়তা আদায়ের জন্য উন্নয়নের স্লোগান নিয়ে ব্যাস্ত রয়েছে তাতে জনগনের পেট ভরবে না। তিনি অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে সরকারের প্রতি আহবান জানান। গতকাল ১ জুলাই বিকাল ৩ টায় কালনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে কয়রা উপজেলা বিএনপির এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। কয়রা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন আহ্বায়ক নুরুল আমিন বাবুলের সঞ্চলনায় কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ তৈয়েবুর রহমান, শেখ সামসুল আলম পিন্টু,মোল্যা খায়রুল ইসলাম,মোল্যা মোশারাফ হোসেন মফিজ, জেলা যুবদলের সভাপতি মোঃ শামিম কবির জেলা মহিলাদলের সভাপতি এ্যাড. তছলিমা খাতুন ছন্দা। এতে আরও রাখেন পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আবদুল মজিদ, সাধারন সম্পাদক এসএম এনামুল হক, জেলা ছাত্রদলের সভাপতি আবদুল মান্নান মিস্ত্রি, কয়রা উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এমএ হাসান, জিএম মাওলা বক্স, শেখ হারুন অর রশিদ, আলহাজ¦ মনিরুজ্জামান বেল্টু, এ্যাড. মনজুরুল আলম নান্নু, এ্যাড. শেখ আবদুর রশিদ, কোহিনুর আলম, আলহাজ¦ আবু সাইদ বিশ্বাস, কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল আলম, সদস্য সচিব মোস্তাসিম বিল্লাহ, যুবদল নেতা মোঃ আকবর হোসেন স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল ইসলাম খোকা, হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ প্রমুখ।