ঢাকার আশুলিয়া হাজী ইউনুছ আলী স্কুল এ- কলেজের প্রভাষক উৎপল সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ^াসকে হেনস্তা ও অপদস্থ করার প্রতিবাদে গাজীপুরের কাপাসিয়ায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ কাপাসিয়া শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ কাপাসিয়া শাখার সভাপতি কোহিনুর হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পাবুর উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ রায়হান উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আইন উদ্দিন, শিক্ষক নেতা কাজী আঃ লতিফ, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ কাপাসিয়া শাখার সাধারণ সম্পাদক পাবুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লোকমান হেকিম, যুগ্ম-সম্পাদক বীর উজলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাওনাট আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লোহাদী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরুজা সুলতানা প্রমুখ।