খুলনার পাইকগাছা পৌরসভা আওয়ামী লীগের সংগঠনকে শক্তিশালী করার লক্ষে উপজেলা সাধারণ সম্পাদক ও পৌরসভা আ.লীগের আহ্বায়ক শেখ কামরুল হাসান টিপু ও সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডলের সাথে ওয়ার্ড আ.লীগের সভাপতি/সাধারণ সম্পাদকদের মতবিনিম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে টিপুর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভা আ.লীগের আহ্বায়ক শেখ কামরুল হাসান টিপু, সম্মানিত অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাবেক সম্মেলন প্রস্তুতি কমিটি সদস্য এবং পৌরমেয়র সেলিম জাহাঙ্গীর, পৌর আ.লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল, উপজেলা আ.লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সাবেক সদস্য জিএম ইকরামুল ইসলাম, আ.লীগ নেতা নাসির গোলদার, কেসমত আলী গাজী, মোক্তার গাজী, আবদুল আজিজ গোলদার, শ্যামপদ মন্ডল, পবিত্র কুমার, আবদুল বারেক, আবদুর রাজ্জাক বুলি, সুজন কুমার সানা, নজরুল গোলদার, ভবেন্দ্র নাথ সানা ও সুব্রত কুমার মন্ডল প্রমুখ।