খুলনার পাইকগাছায় লস্কর ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান তুহিন সিলেটের সুনামগঞ্জ বন্যার্তদের বিতরণ করেছেন খাদ্য সাগ্রীক ও নগদ অর্থ। প্রতিটা প্রাকৃতিক দুর্যোগে ইউপি চেয়ারম্যান তুহিনকে ত্রাণ সামগ্রী বিতরণ করতে দেখা যায়। মহামারী করোনা ভাইরাস শুরুতে তিনি পাইকগাছায় অক্সিজেন ব্যাংক চালু করেন। ঘরবন্ধী মানুষের মাঝে খাদ্য সামগ্রী, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ। আইলা, বুলবুল, ফনি ও আম্ফানের মত প্রাকৃতিক দুর্যোগে তিনি পাইকগাছা, কয়রা ও আশাশুনি উপজেলাতে দীর্ঘদিন ধরে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পাইকগাছাসহ কয়েকটি এলাকায় ৫জন প্রতিবন্ধীর অভিভাবকের দায়িত্ব নিয়েছেন। দিয়েছেন হুইল চেয়ার ও চালাচ্ছেন শিক্ষা খরচ। এজন্য এলাকাবাসী তাকে প্রতিবন্ধীদের অভিভাবক ও মানবতার ফেরিওয়ালা উপাধি দিয়েছে। জনগণের ভোটে তিনবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান। সম্প্রতি সিলেট সুনামগঞ্জে ভয়াবহ বন্যার্তদের কথা শুনে ২৭ জুন তিনি দুর্গত এলাকায় যান। সেখানে তিনি এক হাজার পরিবারের মধ্যে ৪ দিন ধরে নিজ হাতে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দিয়েছেন। প্রতি পরিবারকে দিয়েছেন মুড়ি, বিস্কুট, গুড়, মোমবাতি ওষুধ, স্যালাইন, গ্যাস লাইট, পানি ও নগদ ৫'শ টাকা। এ ছাড়া ৮১ জন প্রতিবন্ধীকে নগদ এক হাজার টাকাসহ অনুরূপ খাদ্য সামগ্রী প্রদান করেন। তিনি বলেন, জনগণের সেবাকরার সুযোগ চেয়ে আমরা জনপ্রতিনিধি। জনগণের সেবা বিশেষ করে প্রতিবন্ধীদের সেবা করা আমার নেশা।