খুলনার পাইকগাছায় রাড়-লীর এক ইউপি সদস্যকে হুমকি ও মারপিট চেষ্টায় থানায় অভিযোগ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে উপজেলার রাড়-লী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ষষ্ঠীতলা বাজারের একটি ট্রি স্টোলে এ ঘটনা ঘটেছে। রাড়-লীর ৩নং ওয়ার্ড সদস্য মো. ইলিয়াছ মোড়ল জানান, ইউপি নির্বাচন পরবর্তীতে বিভিন্ন বিষয় নিয়ে রাড়-লীর মৃত. শহর আলী গাজীর ছেলে আ. কাদির গাজীর সাথে আমার বিরোধ চলে আসছিল। সর্বশেষ ৩০ জুন বৃহস্পতিবার সকালে আমি ষষ্ঠীতলা শিমুলের চায়ের দোকানে গেলে কাদির ও তার ছেলে পূর্বশত্রুতার জেরে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে প্রতিবাদ করা মাত্রই সে আমাকে উদ্দেশ্য করে মারপিট ও খুন জখমের হুমকি দিতে থাকে। এ সময় উপস্থিত লোকজন এগিয়ে এসে প্রতিবাদ করলে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় ইউপি সদস্য ইলিয়াছ মোড়ল প্রতিকার চেয়ে আ. কাদির ও তার ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। ইউপি সদস্যের অভিযোগের প্রেক্ষিতে ওসি মো. জিয়াউর রহমান জিয়া বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।