নাসিরনগরে বন্যায় ক্ষতিগ্রস্থ হয়ে তিনটি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেছে চাপরতলা সালাউদ্দিন ফাউন্ডেশন নামে একটি সংগঠন।
শুক্রবার সকালে ৫০টি পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। উপজেলার চাপরতলা সৈয়দ কামরুজ্জামান উচ্চ বিদ্যালয়,চাপরতলা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চাপরতলা পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন সাবেক ইউপি চেয়ারম্যান মো: ফয়েজ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, সালাউদ্দিন ফাউন্ডেশনের পরিচালক জাহিদ উদ্দিন, নূর আলম ভূইয়া, গোলাম নূর ও হিমেল ভুইয়া ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
ফাউন্ডেশনের পরিচালক মো. জাহিদ উদ্দিন জানান, সরকারিভাবে ত্রাণ দেয়া হচ্ছে। তার পর আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। আশ্রয় কেন্দ্রে যতদিন বন্যার্তরা থাকবে ততদিন আমরা ত্রাণ দিয়ে যাব। এর আগে কালিউতা গ্রামে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারকেও ত্রাণ দেয়া হয়।