খুলনার পাইকগাছায় পুরাতন পরিবহন চত্বরে বুধবার অনুষ্ঠিত সমাবেশ সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আবদুল মজিদ। উদ্ধোধক ছিলেন, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান। বিশেষ অতিথি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেন, ২০০৯ সালের পর থেকে এ অবৈধ সরকারের আমলে যত সাম্প্রদায়িক হাঙ্গামা তা অতীতে কখনও হয়নি। তিনি আরও বলেন, কে প্রকৃত ফর্সা আর কে মেকআপ করে ফর্সা তা পানি দিয়ে ধোয়ার পরে বুঝা যায়। সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, শুধু উন্নয়ন উন্নয়ন করে চীৎকার করে লাভ নেই নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দিয়ে দেখুন আপনাদের উন্নয়ন কি পরিমাণ হয়েছে। খুলনা মহানগর বিএনপি আহ্বায়ক এ্যাড. শফিকুল আলম মনা বলেছেন, শেখ হাসিনার সরকার জগদ্দল পাথরের মত জনগণের ঘাড়ে চেপে আছে। তারা মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলছে। এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপি সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম আহ্বায়ক শেখ আবু হোসেন বাবু, সেচ্ছাসেবক দল সভাপতি তৈয়েবুর রহমান, তসলিমা খাতুন ছন্দা, জেলা যুবদল সভাপতি শামীম কবির, জেলা ছাত্রদল সভাপতি আবদুল মান্নান মিস্ত্রি। উপস্থিত ছিলেন জেলা নেতা মোল্যা খায়রুল ইসলাম, গোলাম মোস্তফা তুহিন, এনামুল হক সজল, শেখ সরোয়ার, আতাউর রহমান রুনুসহ বিএনপি যুবদল ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথি বৃষ্টিতে ভিজে প্রেসক্লাবে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে যোগ দেন। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোট গ্রহণ পর্যবেক্ষণ করেন। অধিবেশন শেষে বিকালে সম্মেলনে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক পদে দু-জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। মোট ৭১০ জন কাউন্সিলরের মধ্যে ৬৩০ ভোট প্রদান করেন। সভাপতি পদে ডা. আবদুল মজিদ ৫৩৪ ভোট, সম্পাদক পদে এস এম এনামুল হক ৩২৪ ভোট ও সাংগঠনিক সম্পাদক পদে আবুল হোসেন ৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হন।