ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষক, জনপ্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। পরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুসলেহ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, কৃষি কর্মকর্তা শাহানা বেগম, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জহির উদ্দিন, ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু প্রমুখ।সভায় পর্যটন শিল্প উন্নয়নের লক্ষে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।