নাসিরনগরে বন্যার্তদের পাশে দাড়িয়েছেন আলেম সমাজ। তারা গোকর্ণ গ্রামের বেড়িবাধঁ এলাকায় ৬০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। মঙ্গলবার বিকালে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পক্ষ থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করে। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মহাসচিব মূফতি জহিরুল ইসলাম ফরিদীর নেতৃত্বে সৈয়দ মোহাম্মদ নোমানের সার্বিক সহযোগিতায় এাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গোকর্ণ ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহীন। এ সময় মাওলানা আল আমিন জিহাদী,মাওলানা ওমর ফারুক মুজাহিদী.সৈয়দ বাহার উদ্দিন,সৈয়দ টিটু ও মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণ করা ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, চিড়া,মুড়ি,আলু,গুড় ও ওরস্যালাইন।