দিঘলিয়া উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সাসটেইনেবল কোস্টাল এ- মেরিন ফিশারিজ প্রজেক্ট ডিওএফ বাংলাদেশ এর অর্থায়নে সামাজিক ও পরিবেশ সুরক্ষা ব্যবস্থাপনা শীর্ষক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ জুন মঙ্গলবার সকাল ১০ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় ভার্চ্যুয়াল সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম। এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ প্রকল্প পরিচালক সরজ কুমার মিস্ত্রী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মৎস্য চাষ বৃদ্ধি ও মৎস্য সংরক্ষণে খালের ভুমিকা অপরিসীম। এলাকার খাল খনন করতে গেলে কিছু সামাজিক ও পরিবেশগত সমস্যা সৃষ্টি হতে পারে যে গুলো মোকাবেলায় সমাজের সব শ্রেণির মানুষকে সম্পৃক্ত করা প্রয়োজন। এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমএ রেজা বাচা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবদুস সামাদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মঞ্জুরুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ জামশেদ আলী খোন্দকার, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, আড়ংঘাটা ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদ আকতার, যোগীপোল ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন। এ ছাড়াও উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষিগণ।