ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে ‘ গ্রামীন উন্নয়নে পর্যটন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোনাব্বর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার। কর্মশালায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিজ মিয়া, নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) অধ্যাপক জামিল ফোরকান.ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া, প্রধান শিক্ষক আবদুর রহিম প্রমূখ। কর্মশালায় সরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি,শিক্ষক,সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দসহ ৫০ জন অংশগ্রহণ করেন। নাসিরনগর উপজেলায় হাওর এবং হরিপুর জমিদার বাড়ি,গোর্কণ নওয়াব বাড়িসহ বিভিন্ন দর্শনীয় স্থানে রয়েছে পর্যটনের সম্ভাবনা। তাই নাসিরনগরের সমস্ত দশনীয় স্থান সমূহকে পর্যটনের আওতায় আনার প্রস্তাব রাখেন বক্তারা।