জাতীয় শিক্ষা সপ্তাহ বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেশন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনষ্ঠিত হয়েছে মঙ্গলবার দপুরে। উপজেলা হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ,মহিলা ভাইসচেয়ারম্যান লিমা সুৃলতানা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.আবুল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন,শিক্ষা ছাড়া একটি জাতির মেধা এবং মননশীলতা প্রকাশ পায় না। এজন্য বর্তমান সরকার শিক্ষাকে গুরত্ব দিয়ে শিক্ষিত জাঁতি গড়ার জন্য নিরলসভাবে কাজ করছে।
আলোচনা সভা শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেশন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি।