যশোরের ঝিকরগাছা উপজেলায় সরাসরি ব্যালটের মাধ্যমে ইউনিয়ন বিএনপির নেতা নির্বাচন সম্পন্ন হয়েছে।
সোমবার ঝিকরগাছা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বাঁকড়া ইউনিয়ন বিএনপির দুই টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে সাধারণ সম্পাদক পদে জামির হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
৯ টি ওয়ার্ডের ৪৫৯ জনের মধ্যে ৩৬৭ জন নেতা সরাসরি এ ভোটে অংশগ্রহণ করেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে বি এস এম আলী আকবর, সাধারণ সম্পাদক পদে জামির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা অন্য সদস্য হলেন - এড. হাজী আনিসুর রহমান মুকুল। সকাল ১০ টা থেকে বিকাল ৩ টাকা পর্যন্ত ভোট গ্রহণ চলে।