খুলনার পাইকগাছায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) হিসেবে এম.আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ নতুন যোগদান করেছেন। ২৬ জুন-২২ বিকালে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সহ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা নবাগত সহকারী কমিশনার (ভূমি) কে ফুল দিয়ে বরণ করে নেন। এম.আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ বিসিএস ৩৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি ইতোপূর্বে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার হকের স্থথলাভিসিক্ত হয়েছেন। এদিকে সোমবার সকালে উপজেলা আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষক আলতাফ হোসেন ও কোম্পানি কমান্ডার আবু হানিফ ও ফয়সাল সদ্য যোগদানকৃত সহকারী কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।